Sylhet Today 24 PRINT

ওয়ান্ডারার্স ক্লাব ৫৫ রানে জয়ী

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ওয়ান্ডারার্স ক্লাব ৫৫ রানে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রকে হারিয়ে বিজয়ী হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকালে ওয়ান্ডারার্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সানি ৪৬, রায়হান ৪১, মুন্না ৩৩ ও আরিফ ৩১ রান করেন। বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের পক্ষে শহিদুল ৪, বাহার ৩, নাজমুল ২ ও মুকুল ১টি উইকেট লাভ করেন।

জবাবে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র ৪৫.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে আজির ও সৌরভ ২১ , শহিদুল ১৯ ও মুকুল ১৬ রান সংগ্রহ করেন। ওয়ান্ডারার্স ক্লাব এর পক্ষে রায়হান ৪, সাজন ২, নাচন, আকছার, মুন্না ও তারেক ১টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওয়ান্ডারার্স ক্লাব এর খেলোয়াড় রায়হান। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহ-সম্পাদক এহিয়া আহমদ সুমন।

সিলেট জেলা স্টেডিয়ামে রোববার (১১ মার্চ) সকাল ৯টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.