Sylhet Today 24 PRINT

সুয়ারেস-কৌতিনিয়োর গোলে মালাগাকে হারাল বার্সা

স্পোর্টস ডেস্ক |  ১১ মার্চ, ২০১৮

লা লিগায় মালাগাকে হারিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে মালাগার মাঠে লুইস সুয়ারেস ও ফিলিপে কৌতিনিয়োর গোলে জিতেছে কাতালান ক্লাবটি।

১৫তম মিনিটে সুয়ারেস বার্সেলোনাকে এগিয়ে দেন। বাঁ-দিক থেকে জর্দি আলবার ক্রসে হেডে এবারের লিগে ২১তম গোলটি করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

২৮তম মিনিটে ডান দিক থেকে উসমান দেম্বেলের পাস পেয়ে ব্যাকহিলে ব্যবধান দ্বিগুণ করেন জানুয়ারিতে লিভারপুল থেকে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।

২৮ ম্যাচে ২২ জয় ও ছয় ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭২। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ।

২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এইবারের মাঠে ২-১ গোলে জেতা রিয়াল মাদ্রিদ। দিনের আরেক ম্যাচে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারানো ভালেন্সিয়া ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.