Sylhet Today 24 PRINT

১০৮ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়ী

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০৮ রানে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

রোববার (১১ মার্চ) সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সোহাদুল ৬৪, নবাব ৪১, নাজিম ৩৬ ও পলাশ ২৪ রান করেন। হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে রায়েল ৩টি উইকেট লাভ করেন।

জবাবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪২.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১৭ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে ফয়সল ৩৭, মেহদি ১৭, রানা ১৫ ও সমির ১৪ রান সংগ্রহ করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব এর পক্ষে অর্ক ও কামিল ৩টি, সোহাদুল ২টি, নবাব ও নাজিম ১টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাব এর খেলোয়াড় সোহাদুল। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. মারুফ হাসান (জেলা ক্রিকেট কোচ, বিসিবি)।

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার (১২ মার্চ) সকাল ৯টায় মুখোমুখি হবে ইলেভেন ব্রাদার্স ক্লাব ও এ্যাপোল-১১ ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.