Sylhet Today 24 PRINT

এ্যাপোল-১১ ক্লাব ৬ উইকেটে জয়ী

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ এ্যাপোল-১১ ক্লাব ৬ উইকেটে ইলেভেন ব্রাদার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

সোমবার (১২ মার্চ) সকালে টসে হেরে ইলেভেন ব্রাদার্স ক্লাব ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে।

দলের পক্ষে নাহিদ ২৮, অভি ২৪, ফাহাদ ও ইছহাম ২১ রান করেন। এ্যাপোল-১১ ক্লাবের পক্ষে শফি ৩টি, মিজান ও কামরান ২টি, জয়নুল ও রাবিদ ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে এ্যাপোল-১১ ক্লাব ২৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছায়। দলের পক্ষে তানিম ২৭, জুবেদ ৩৩ ও জয়নুল ১২ রান সংগ্রহ করেন। ইলেভেন ব্রাদার্স ক্লাব এর পক্ষে উজ্জ্বল, অভি, ফাহাদ, ইছহাম প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এ্যাপোল-১১ ক্লাব এর খেলোয়াড় তানিম। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সম্পাদক এইচ ইউ দিপু।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ৯টায় মুখোমুখি হবে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ও জিমখানা ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.