Sylhet Today 24 PRINT

বুধবার যুব গেমসের ফাইনালে রাজশাহীর মুখোমুখি সিলেট

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৮

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় চলমান ‘বাংলাদেশ যুব গেমস্-২০১৮’ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার ফুটবল ডিসিপ্লিনে সিলেট বিভাগীয় ফুটবল দল ১৪ মার্চ বুধবার বেলা আড়াইটায় ঢাকার কমলাপুর শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় ফুটবল দলের সাথে ফাইনাল খেলায় মুখোমুখি হবে।

সিলেট বিভাগীয় ফুটবল দলের সাফল্য কামনায় সিলেটের সর্বস্তরের জনসাধারণের দোয়া কামনা করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং দলের ম্যানেজার মো. সিরাজ উদ্দিন ও কোচ জাহান ই আলম নুরী রাহেল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.