Sylhet Today 24 PRINT

ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে নামবে বাংলাদেশ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৮

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় পুরো দেশ শোকে মুহ্যমান। এই শোক স্পর্শ করেছে নিদাহাস ট্রফি খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলকে।

এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের সম্মানে কাল নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল।

অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, নেপালের দুর্ঘটনায় বাংলাদেশ দল কাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে।

তিনি বলেন, ‘কাল যখন আমরা খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। শুনেছি সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশী ছিলেন। খুবই মর্মান্তিক। তারা কারো না কারো খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তার পরিবার পরিজনের এই শোক বইবার ক্ষমতা দেন, এ দোয়া করি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.