Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতলেও ভারতের বিপক্ষে দুটি ম্যাচই হারতে হয়েছে টাইগারদের।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটার মাঠে থাকলে জয়ের সম্ভাবনা আরো বেড়ে যেত। এমন একটা আক্ষেপই ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। সেই আক্ষেপ ঘুচাতে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির অঘোষিত ‘সেমিফাইনালে’ মাঠে নামতে শ্রীলঙ্কা যাচ্ছেন সাকিব।

বেশ কিছুদিন ধরেই আঙুলের ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারেননি। সাকিবের অভাবটা হাড়ে হাড়েই টের পাচ্ছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নেমে পড়ছেন মাঠে।

শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির ম্যাচে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে শ্রীলঙ্কায় রওয়ানা হয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে আগামীকাল তাঁর নেতৃত্বেই মাঠে নামবেন মুশফিক-তামিমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.