Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের জন্য ব্রাজিলের জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক |  ২১ মার্চ, ২০১৮

আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করা হলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। এতোদিন বেশ ক’টি ছবি ফাঁস হলেও এবার জার্সি উন্মোচন করলো খেলার সরঞ্জাম প্রস্তুতকারী যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি নাইকি।

বরাবরের মতো এবারের জার্সিতেও বৈচিত্র্য এনেছে নাইকি। হোম জার্সিতে পতাকার রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে হলুদ রংয়ের প্রাধান্য দেওয়া হয়েছে। আর অ্যাওয়ের জন্য তৈরি করা হয়েছে গাড় নীল রংয়ে, যাতে দেওয়া হয়েছে বাড়তি ডিজাইন।

চলতি বছরের ১৪ জুন রাশিয়ায় বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট এবারের আসর। আসরে গ্রুপ ‘ই’-তে তিতের শিষ্যদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.