Sylhet Today 24 PRINT

২০ বলে সেঞ্চুরি!

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৮

১৪ ছক্কায় সাজানো ২০ বলে সেঞ্চুরি করেছেন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।

এর আগে আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ বলে সেঞ্চুরি আছে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলারের।

ঘরোয়া ক্রিকেট আর ঘরোয়া পরিবেশ রইল না। ফোকাসের নিচে থাকা ক্রিকেটকে আলোতে নিয়ে আসলেন ঋদ্ধিমান সাহা। ২০ বলে সেঞ্চুরি করে ভারত জুড়ে হইচই ফেলে দিয়েছেন জাতীয় দলের এ ক্রিকেটার।

পশ্চিমবঙ্গের ঘরোয়া জে সি মুখার্জি টি-টোয়েন্টি লিগে শনিবার ২০ বলে খেলেন ১০২ রানের ঝকঝকে এক ইনিংস। তার সেঞ্চুরির ইনিংসটি ১৪ ছক্কায় সাজানো। ইনিংসের প্রথম ১২ বলে ফিফটি তুলে নেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান। পরের ৮ বলে করেন ফিফটি।

বিএনআর রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৭ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ঋদ্ধিমান সাহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.