Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় আহত শামি

স্পোর্টস ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৮

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামি। রোববার (২৫ মার্চ) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম দৈনিক আনন্দবাজার।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, সকালে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ক্রিকেটার শামি। এ সময় দেরাদুন থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি।

দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন শামি। কয়েকটি সেলাইও পড়েছে সেখানে। তবে দুর্ঘটনার পর ভারতীয় পেসার শঙ্কামুক্ত বলেই জানিয়েছে ভারতের বাংলা এ দৈনিকটি।

প্রসঙ্গত, বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে জাড়িত রয়েছেন বলে শামির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাঁর স্ত্রী হাসিন জাহান। এই নিয়ে শামির বিরুদ্ধে কলকাতার লালবাজারে অভিযোগও দায়ের করেছেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী।

এছাড়াও তিনি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও জড়িত রয়েছেন বলেও অভিযোগ ওঠে। যদিও, বোর্ডের তদন্তে শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পায়নি বিবিসিআই। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিলেও পরে তদন্ত সাপেক্ষে তাঁকে চুক্তিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

আইপিএলে পরিচয় থেকে প্রণয়। এর পর ২০১৪ সালে হাসিনকে বিয়ে করেন সামি। হাসিন পেশায় একজন মডেল। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.