Sylhet Today 24 PRINT

স্মিথকে অধিনায়ক পদ থেকে সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্পোর্টস ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৮

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভেন স্মিথকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্বনুল বলেছেন, 'এটা প্রচণ্ড হতাশাজনক। আমরা সকালে দক্ষিণ আফ্রিকা থেকে এ খবর পেয়েছি। এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রতারণায় জড়িত।'

প্রধানমন্ত্রী বলেন, 'খানিক আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভারের সঙ্গে কথা বলেছি। আমি তাকে আমার পরিষ্কার বার্তা জানিয়ে দিয়েছি।' খবর ক্রিকইনফোর।

অস্ট্রেলিয় প্রধানমন্ত্রীর এমন প্রতিক্রিয়ার ঘন্টা খানেক আগেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট। দুই হাত দিয়ে বলের আকৃতি বদলের চেষ্টা করা তার একটি ফুটেজ ফাঁস হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় তিনি পকেটে কিছুটা একটা রাখছেন। পরে সেই জিনিস আবার পকেট থেকে তার আন্ডার-গার্মেন্টসের ভেতর লুকিয়ে রাখেন। আরেকটি ফুটেজে দেখা যায় কোচ ড্যারেন লেম্যান ওয়ারল্যাসে বদলি খেলোয়াড় পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে কথা বলছেন। হ্যান্ডসকম্ব পরে মাঠে ঢুকে বেনক্রফটকে কিছু একটা বলেন।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বল টেম্পারিং করার কথা স্বীকার করেন বেনক্রফট। পাশে থাকা অধিনায়ক স্মিথ জানান, তিনি পুরো ব্যাপারটি জানতেন এবং লাঞ্চের বিরতির সময় দলের লিডারশির গ্রুপ মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি তার নাম জানান নি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.