Sylhet Today 24 PRINT

নবম জাতীয় নারী টি-২০ লিগে সিলেট চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৮

নবম জাতীয় নারী টি-২০ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগীয় নারী ক্রিকেট দল। সাত ম্যাচের পাঁচ ম্যাচে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেটের মেয়েরা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বরিশাল বিভাগীয় নারী দলকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট। রানার্সআপ হয়েছে রাজশাহী বিভাগীয় নারী ক্রিকেট দল। সমান সংখ্যক ম্যাচে পাঁচ জয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে রানার্সআপ হয় রাজশাহী।

বরিশাল আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ৮৩ রান তুলতে সমর্থ হয়। দলের একমাত্র পিংকি ৪৫ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

সিলেটের হয়ে সুবর্ণা ১২রানে ৪টি ও সানু ১টি উইকেট লাভ করেন। ৮৪ রানের টার্গেটে খেলতে নেমে ১২.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় পায় সিলেট। দলের হয়ে হ্যাপি ৩৫ ও সুমনা ২৯ রানে অপরাজিত ছিলেন।

বরিশালের হয়ে নাহিদ ১টি উইকেট লাভ করেন।

জাতীয় নারী ক্রিকেট দল এবং সিলেট দলের অধিনায়ক জাহানারা আলম আগামী টি-২০ বিশ্বকাপের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.