Sylhet Today 24 PRINT

কিপিং করবে কি না সিদ্ধান্ত নিবে মুশফিক: মাশরাফি

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০১৫

পকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে চোট পাওয়ার পর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও উইকেট কিপিং করেননি মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কি মুশফিককে কি দেখা যাবে কিপিং করতে। কিন্তু এমন প্রশ্নের জবাবে সরাসরি কোন উত্তর দেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি উইকেট কিপিংয়ের বিষয়টি পুরোটাই ছেড়ে দিয়েছেন মুশফিকের উপর। এনিয়ে টাইগার অধিনায়কের কথা, ‘মুশফিকের কিপিংএটা আসলে ওর সিদ্ধান্ত। ও শেষ ৮-৯ বছর ধরে কিপিং করে আসছে। ও পরীক্ষিত, আমাদের বিকল্পও আছে। ও জানালে তখন আমরা চিন্তা করবো।’

মুশফিক যদি শেষ পর্যন্ত কিপিং না করেন সেক্ষেত্রে ওয়ানডে অভিষেক হবে লিটন দাসের এমন ইঙ্গিতই দিলেন মাশরাফি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.