Sylhet Today 24 PRINT

পুরো বেতনই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন শচিন !

গত ৬ বছরে বেতন বাবদ তিনি প্রায় ৯০ লক্ষ টাকা আয় করেন। সেই সঙ্গে অন্যান্য মাসিক ভাতাও পেতেন।

নিউজ ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৮

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়ার ঘটনা একেবারে বিরল নয়। তবে বেশিরভাগ রাজনীতিবিদের মতো ক্রিকেটাররা হয়তো নিজের লাভের জন্য রাজনীতি করেন না। ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকেই দেখুন। রাজ্যসভার বেতনের পুরো টাকাটাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন তিনি!

রাজ্যসভার সাংসদ হিসাবে শচিনের মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। গত ৬ বছরে বেতন বাবদ তিনি প্রায় ৯০ লক্ষ টাকা আয় করেন। সেই সঙ্গে অন্যান্য মাসিক ভাতাও পেতেন। সেই সব টাকা নিজে না নিয়ে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন।

শচীনের এই অবদানকে স্বীকৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরও। নরেন্দ্র মোদির দপ্তর থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.