Sylhet Today 24 PRINT

মিরপুরে আজও বৃষ্টি হতে পারে

স্পোর্টস ডেস্ক |  ১৮ জুন, ২০১৫

বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্ট বৃষ্টিবিঘ্নিত ড্র'র পর আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। তবে আষাঢ় মাসের বৃষ্টি এই ম্যাচকে ঘিরে ফেলে দিয়েছে চিন্তা।

তবে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা খবরে দিনে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সন্ধার পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবে সারাদিনের আষাঢ়ের আকাশে মাঝে মাঝে উঁকি মারবে সূর্য। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমর্থকেরা আশায় বুক বাঁধবে কারণ প্রীতিটি একদিনের খেলার পরদিন রাখা হয়েছে রিজার্ভ ডে।

এই সিরিজের একমাত্র টেস্টে ফতুল্লাতে বৃষ্টির হানা ছিল ম্যাচের পাঁচ দিনই। আর যে কারণে ম্যাচে মাঠে বল গড়িয়েছে মাত্র ১৮৪.২ ওভার, আর ফলাফল ড্র।

আজকের একদিনের ম্যাচ ছাড়াও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ ও ২৪ জুন স্বাগতিক বাংলাদেশ আরও দুটি একদিনের ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। তবে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা খবরে বৃষ্টির আশঙ্কায় রয়েছে সিরিজের বাকি ২টি ম্যাচেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.