Sylhet Today 24 PRINT

রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০১৮

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। দল দুটি গত আসরের ফাইনালিস্ট।

তুরিনে মঙ্গলবার প্রতিযোগিতাটির শেষ আটের প্রথম লেগে মুখোমুখি হবে দল দুটি।

বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিটে অনুষ্ঠিতব্য ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন ২। ১১ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।

কার্ডিফে গতবারের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরেছিল জুভেন্টাস। জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

কোয়ার্টার-ফাইনালে এবার জিনেদিন জিদানের দলকে হারিয়ে সেই হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য থাকবে সেরি আর দলটির। তবে কাজটি সহজ নাও পারে জুভেন্টাসের জন্য। কারণ দারুণ ছন্দে আছেন রিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোনালদো। ক্লাব ও দেশের হয়ে গত ১৩ ম্যাচে পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোল ২৩টি!

এদিকে, তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়ালের বিপক্ষে জুভেন্টাসের ইতিহাসটা ভালো। দুই লেগের গত চার লড়াইয়ের সবকটিতেই জয় পেয়েছে তুরিনের দলটি। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে মাদ্রিদের ক্লাবটিকে ৩-২ গোলে হারায় তারা।

লিগের অপর এক ম্যাচে সেভিয়া ও বায়ার্ন মিউনিখের ম্যাচটি দেখাবে সনি টেন-১, রাত ১২:৪৫ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.