Sylhet Today 24 PRINT

সেভিয়াকে হারাল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে সেভিয়াকে তাদেরই মাঠে ২-১ গোলে হারায় বায়ার্ন।

সেভিয়া বায়ার্নের বিপক্ষে প্রথমে গোল করে ম্যাচের ৩২তম মিনিটে। বাঁ-দিক থেকে সের্হিও এসকুদেরোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া। এগিয়ে যায় সেভিয়া।

এর পাঁচ মিনিট পর খেলার ধারার বিপরীতে গোলে সমতায় ফেরে বায়ার্ন। ফ্রাঙ্ক রিবেরির শটে বল হেসুস নাভাসের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকতে যাচ্ছিল। গোলরক্ষক দাভিদ সোরিয়া ডান দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগিয়েছিলেন; কিন্তু পোস্টের ভিতরের দিকে লেগে ভিতরে ঢুকে যায় বল। ম্যাচে ফেরে সমতা।

৬৮তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ফরাসি মিডফিল্ডার রিবেরির ক্রসে থিয়াগো আলকান্তারার হেডে বল এসকুদেরোর পায়ে লেগে জালে জড়ায় বল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.