Sylhet Today 24 PRINT

ইয়ং প্যাগাসাস ক্লাব ১০৩ রানে জয়ী

মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ইয়ং প্যাগাসাস ক্লাব ১০৩ রানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) সকালে ইয়ং প্যাগাসাস ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে।

দলের পক্ষে জাকির ৫০ ও উমেদ ২৭ রান সংগ্রহ করে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষে তারেক ৩, আদনান ও স্বপন ২টি করে উইকেট লাভ করে।

জবাবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ৩১.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজন সর্বোচ্চ ৩৫ রান সংগ্রহ করে। ইয়ং প্যাগাসাস ক্লাবের পক্ষে কাজল ৪, মকসুদ ও জাকির ২টি করে উইকেট লাভ করে।

ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইয়ং প্যাগাসাস ক্লাবের খেলোয়াড় কাজল (১০-১-১৮-৪) ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবির তুহিন, ক্রিকেট আম্পায়ার আশরাফ আরমান, ফখরুল হাসান রাব্বী ও ইমরান আজাদ।

সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় মুখোমুখি হবে ইয়ং ভিক্টর ক্লাব ও স্টার্স ইউনাইটেড ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.