Sylhet Today 24 PRINT

আইপিএল স্থগিতে হাইকোর্টের দ্বারস্থ ভারতীয় পুলিশ

স্পোর্টস ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিসিআইয়ের যথাযথ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আইপিএল স্থগিত রাখার আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে।

জনস্বার্থ মামলা হিসেবে দেখা আইপিএস অফিসার সম্পথকুমারের আবেদনটি প্রধান বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারক এ সেলভামের অধীনে শুনানি হবে।

আইপিএলে অংশগ্রহণ করা আটটি দলকেই বিবাদী হিসেবে দেখানো হয়েছে। যেখানে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং মামলায় সম্পথকুমার কাজ করেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ আইপিএলের অনৈতিক ব্যাপারগুলো এখনো দেখার কেউ নেই, এতে লোধা কমিশন তাদের প্রতিবেদনে যাই বলুক না কেন। আর বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ইউনিটের পারফরম্যান্স পরীক্ষা করতে পারে এমন কোনো নিজস্ব পদ্ধতিতে নেই। এখানে ক্রিকেটারদের আয়ের ব্যাপারে কোনো কোনো সঠিক তথ্য নেই। বাজিকরদেরও কোনো তথ্য নেই বোর্ডের কাছে।’

সম্পথকুমারের দাবি দুর্নীতি প্রতিরোধক কোনো পদ্ধতি না বের করা পর্যন্ত এ টুর্নামেন্টের ওপর যেন স্থগিতাদেশ থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.