Sylhet Today 24 PRINT

ভারতের লিগে গোল করেই চলেছেন সাবিনা

স্পোর্টস ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৮

ইন্ডিয়া উইমেন্স লিগে গোল করেই চলেছেন বাংলাদেশের সাবিনা খাতুন। টানা চার ম্যাচে গোল করলেন সাতক্ষীরার এই মেয়ে।

শুক্রবার সিলংয়ে নিজেদের পঞ্চম ম্যাচে তার দল সেথু এফসি মুখোমুখি হয় ইন্দিরা গান্ধী একাডেমির বিপক্ষে। এদিন সাবিনার জোড়া গোলে ইন্দিরা গান্ধী একাডেমিকে ৩-১ গোলে হারিয়েছে তার দল সেথু এফসি।

মেঘালয়ের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে অধিনায়ক ইন্দুমতির গোলে সেথু এফসি এগিয়ে যায়। যদিও ৩৩ মিনিটে গোল শোধ করেন ইন্দিরা গান্ধীর প্রদীপা।

বিরতির পর ঝলক দেখান সাবিনা। ৭৫ মিনিটে মনীষার ডানপ্রান্তের ক্রসে সাবিনা পোস্টের সামনে থেকে প্লেসিংয়ে করেন ২-১। ১১ মিনিট পর সাবিনার দ্বিতীয় গোলে দলের জয় সুনিশ্চিত হয়।

ভারতে এ লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন সাবিনা খাতুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.