Sylhet Today 24 PRINT

বুন্ডেসলিগায় টানা ষষ্ঠ শিরোপা বায়ার্ন মিউনিখের

স্পোর্টস ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

অগসবুর্গের বিপক্ষে বড় জয়ে বুন্ডেসলিগায় টানা ষষ্ঠ শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। লিগে পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করল দলটি।

প্রতিপক্ষের মাঠে শনিবার বায়ার্ন জয় পায় ৪-১ গোলে।

বুন্ডেসলিগায় ২৮তম শিরোপা জেতা বায়ার্নের পয়েন্ট ২৯ ম্যাচে ৭২। শনিবার রাতেই একেবারে তলানির দল হামবুর্গের মুখোমুখি হতে যাওয়া শালকের পয়েন্ট ২৮ ম্যাচে ৫২।

ম্যাচের অষ্টাদশ মিনিটে ডিফেন্ডার নিকলাস জুলা নিজেদের জালে বল জড়ালে পিছিয়ে পড়ে বায়ার্ন।

৩২তম মিনিটে গোলপোস্টের মাঝামাঝি থেকে দারুণ এক হেডে বায়ার্নকে সমতায় ফেরান ফরাসি মিডফিল্ডার কোরোঁতাঁ তোলিসো। ৩৮ তম মিনিটে দলকে এগিয়ে নেন হামেস রদ্রিগেস।

দ্বিতীয়ার্ধে ডাচ উইঙ্গার আরিয়েন রবেন ও জার্মান স্ট্রাইকার সান্ড্রো ভাগনারের গোলে জয় নিশ্চিত হয় দলটির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.