Sylhet Today 24 PRINT

বের্নাবেউয়ে অ্যাটলেটিকোকে হারাতে পারেনি রিয়াল

স্পোর্টস ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৮

সান্তিয়াগো বের্নাবেউয়ে টানা পাঁচ মৌসুম অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। এবারও তাই হলো। ম্যাচ জয়ে চাই গোল, কিন্তু বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ড্র করেছে জিনেদিন জিদানের দল।

রোববার মাদ্রিদের দুই দলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর অঁতোয়ান গ্রিজমানের গোলে সমতা ফেরায় অ্যাটলেটিকো।

৫৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। গ্যারেথ বেলের নিখুঁত ক্রস বিপজ্জনক জায়গায় খুঁজে পায় রোনালদোকে। দারুণ এক শটে এবার ওবলাককে ফাঁকি দিয়ে জালে বল পাঠান তিনি।

৫৭তম মিনিটে সমতা ফেরায় অতিথিরা। গ্রিজমানের বাড়ানো বলে ভিতোলোর গোলের চেষ্টা এগিয়ে সামনে এসে কোনোমতে ঠেকিয়ে দেন নাভাস। তবে বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে বল জালে পাঠান গ্রিজমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.