Sylhet Today 24 PRINT

বার্সাকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে রোমা

ক্রীড়া প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০১৮

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়ে ইতিহাসে প্রথমবারের মত সেমিফাইনালে ওঠেছে ইতালিয়ান ক্লাব এএস রোমা।

মঙ্গলবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে শক্তিশালি বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে ইউসেবিও দি ফ্রান্সেসকোর দল। গত সপ্তাহে কাম্প নউয়ে ৪-১ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে স্কোরাইন ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়ে গেল রোমা।

ষষ্ঠ মিনিটে দানিয়েলে দে রস্সির রক্ষণের উপর দিয়ে বাড়ানো বল বার্সেলোনা ডি-বক্সে খুঁজে পায় এদিন জেকোকে। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে জালে ঠেলে দেন বসনিয়ার এই স্ট্রাইকার। ইউরোপ সেরা প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে এই নিয়ে শেষ তিন ম্যাচে তিন গোল করলেন জেকো।

৬৩তম মিনিটে কলোরোভকে পেছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পুরো ম্যাচে নিষ্প্রভ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

৮২তম মিনিটে দারুণ কোনাকুনি হেডে স্কোরলাইন ৩-০ করে ফেলেন গ্রিক ডিফেন্ডার কোস্তাস মানোলাস। দুই লেগ মিলিয়ে স্কোরলাইনে সমতা। কিন্তু পার্থক্য গড়ে দেয় কাম্প নউয়ে এদিন জেকোর করা গোলটি।

কাম্প নউয়ে আত্মঘাতী গোল করে খলনায়ক হয়েছিলেন দে রস্সি ও মানোলাস। ঘরের মাঠে গোল করে তারাই এখন নায়ক।

পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা এই নিয়ে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়লো। সবশেষ ২০১৪-১৫ আসরে এর শিরোপা জিতেছিল তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.