Sylhet Today 24 PRINT

হতাশায় না খেয়েই রাত কাটালো ধোনীরা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৫

বাংলাদেশের কাছে ৭৯ রানে হার। হারের ধরনে রীতিমতো নাকানিচুবানি খাওয়া। আর আবহ সঙ্গীতের মতো বিশ্বকাপের বিতর্কিত কোয়ার্টার ফাইনালের বারবার উঠে আসা মিলিয়ে হতাশ হয়ে পড়া ভারত নৈশ্যভোজ সারেনি গতরাতে। 

ম্যাচ শেষ হতে দেরি হওয়ায় স্টেডিয়ামেই নৈশ্যভোজের ব্যবস্থা করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে কিন্তু না খেয়েই মাঠ থেকে বেরিয়ে হোটেলে চলে যান ধোনী-কোহলিরা। সোনারগাঁও হোটেল সূত্রে জানা গেছে সেখানে ফিরেও কেউ খায় নি।

বাংলাদেশের কাছে এই হার কতটা কাঁপিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে এটা যেন তারই ইঙ্গিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.