Sylhet Today 24 PRINT

ধোনি-মুস্তাফিজকে জরিমানা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৫

বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম ওয়ানডে চলাকালে মুস্তাফিজকে ধাক্কা দেওয়ার ঘটনায় শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি’র ৭৫ শতাংশ এবং বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার বিশ্বরুপ দে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সূত্র জানিয়েছে, দুপুরে হোটেল সোনাগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উভয়কে জরিমানা করার সিদ্ধান্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.