Sylhet Today 24 PRINT

ইলেভেন স্টার্স ক্লাব ৮৭ রানে জয়ী

মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ইলেভেন স্টার্স ক্লাব ৮৭ রানে ইয়ং ভিক্টর ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) সকালে ইলেভেন স্টার্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সালমান ৭২ ও জুয়েল ৩৩ রান সংগ্রহ করেন। ইয়ং ভিক্টর ক্লাবের পক্ষে দ্বীপ ৩ ও নাফি ২ উইকেট লাভ করেন।

জবাবে ইয়ং ভিক্টর ক্লাব ৩৭.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেন। দলের পক্ষে কামরুল ৪১ ও মিজান ৩২ রান সংগ্রহ করেন। ইলেভেন স্টার্স ক্লাবের পক্ষে ফাহিম ৫ ও রেদওয়ান ৩ উইকেট লাভ করেন।

ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইলেভেন স্টার্স ক্লাবের খেলোয়াড় সালমান (৭২ রান)। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রিকেট আম্পায়ার জামিল আহমদ দুলাল।

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ইসমাইল স্পোর্টিং ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.