Sylhet Today 24 PRINT

ইসমাইল স্পোর্টিং ক্লাব ২ উইকেটে জয়ী

মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ইসমাইল স্পোর্টিং ক্লাব ২ উইকেটে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) সকালে ইসমাইল স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ব্যাট করতে নেমে ৩৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাকি ৩৪ ও সুজন ১৬ রান সংগ্রহ করেন। ইসমাইল স্পোর্টিং ক্লাবের পক্ষে মাসুম ৪ ও মনির ২ উইকেট লাভ করেন।

জবাবে ইসমাইল স্পোর্টিং ক্লাব ৩৩.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাদের ৩৪ ও সাকিল ১৯ রান সংগ্রহ করেন। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষে কাওসার ও হিমেল ২টি করে উইকেট লাভ করেন।

ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইসমাইল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মাসুম (০৭-০০-৪১-০৪)। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রিকেট আম্পায়ার রবিন চৌধুরী ও সমীর চৌধুরী।

সিলেট জেলা স্টেডিয়াম মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মুখোমুখি হবে ইলেভেন স্টার্স ক্লাব ও শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.