Sylhet Today 24 PRINT

ইয়ং প্যাগাসাস ক্লাব ৭৭ রানে জয়ী

মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ১৮ এপ্রিল ২০১৮ ইয়ং প্যাগাসাস ক্লাব ৭৭ রানে ব্লু নবাগত ক্রীড়া সংস্থাকে হারিয়ে বিজয়ী হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) সকালে ইয়ং প্যাগাসাস ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে।

দলের পক্ষে কাজল ৫৩ ও জাকির ৪৪ রান সংগ্রহ করেন। ব্লু নবাগত ক্রীড়া সংস্থা এর পক্ষে সাফওয়ান, রাহি, তালহা ও শরীফ ২টি করে উইকেট লাভ করেন।

জবারে ব্লু নবাগত ক্রীড়া সংস্থা ৩৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহি ২৬ ও শরীফ ১৫ রান সংগ্রহ করেন। ইয়ং প্যাগাসাস ক্লাবের পক্ষে ফাহাদ ৩, কাজল, আমিরুল ও মোহন ২টি করে উইকেট লাভ করেন।

ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন ইয়ং প্যাগাসাস ক্লাবের খেলোয়াড় কাজল (৫৩ রান ও ২ উইকেট)।

সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় মুখোমুখি হবে ইয়ং ভিক্টর ক্লাব ও শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.