Sylhet Today 24 PRINT

চুক্তি থেকে বাদ ৬ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ ক্রিকেটার।

২০১৮-১৯ বছরের চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটাররা হলেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত এবং কামরুল ইসলাম রাব্বি।

বুধবার (১৮ এপ্রিল) বোর্ড পরিচালক পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ তথ্য জানান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

গত এক বছর বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা ছিল ১৬। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন আর শিক্ষানবিশ ক্যাটাগরিতে ছিলেন আরও দুইজন।

নতুন চুক্তিতে ১০ ক্রিকেটারের মধ্যে আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.