Sylhet Today 24 PRINT

অনুশীলনে চোট পেলেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক |  ২০ জুন, ২০১৫

বাংলাদেশে সময়টা  ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। বাংলাদেশের কাছে ৭৯ রানে প্রথম ওয়ানডে হারা এবং ধোনীর ধাক্কা কান্ডের পর চাপেই আছে তারা।  টেস্ট ও ওয়ানডে সিরিজে এখনো পর্যন্ত জয়ের দেখা না পাওয়া ভারতীয় দলের জন্য কিছুটা দুশ্চিন্তার খবর   অনুশীলনে চোট পেয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক বিরাট কোহলি। যিনি কিনা আবার ভারতের  সেরা ব্যাটসম্যানও।  

জানা যায়, শনিবার অনুশীলন সেশনে শর্ট বলে  প্র্যাকটিস করছিল টিম ইন্ডিয়া। আচমকাই একটা বল লাফিয়ে বিরাট কোহলির কাঁধে এসে লাগে। কিছুক্ষণের জন্য কাঁধে ব্যান্ডেজ করে বসে থাকতে দেখা যায় কোহলিকে। কিন্তু পরে সেটা তিনি খুলে ফেলেন। শোনা যাচ্ছে, চোট খুব গুরুতর নয়। তবে এ ব্যাপারে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের কেউ মুখ খুলেননি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.