Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডের বর্ষসেরা সালাহ

স্পোর্টস ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৮

২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। সালাহের এই সেরা নির্বাচন খেলোয়াড়দের ভোটে।

পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) এই পুরস্কার জিততে মিশরের ২৫ বছর বয়সী এই খেলোয়াড় পেছনে ফেলেছেন কেভিন ডি ব্রুইনে, হ্যারি কেইন, লেরয় সানে, দাভিদ সিলভা ও দাভিদ দে হেয়াকে।

ম্যানচেস্টার সিটির সানে জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

পুরস্কার জিতে সালাহ বলেন, “এটা একটা সম্মান, বিশেষ করে খেলোয়াড়দের ভোটে এটা পাওয়াটা। আমি খুশি ও গর্বিত।”

শনিবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের ৩১তম গোলটি করেন রোমা থেকে লিভারপুলে আসা সালাহ। বসেন অ্যালান শিয়েরার, লুইস সুয়ারেস ও ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে, যারা ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ গোলের এই যৌথ রেকর্ডের মালিক।

৩১টি গোল করার পাশাপাশি লিগে সতীর্থদের নয়টি গোলেও অবদান রাখেন সালাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.