Sylhet Today 24 PRINT

ভারত-জিম্বাবুয়ে সিরিজ এখনও নিশ্চিত নয়

স্পোর্টস ডেস্ক |  ২১ জুন, ২০১৫

বাংলাদেশ সফরের পরেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সূচি রয়েছে ভারতের। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও সিরিজ সম্প্রচারকারী প্রতিষ্ঠান টেন স্পোর্টসের মাঝে সমস্যগুলো সমাধান না হলে আগামী বছর এ সিরিজটি হতে পারে।

এদিকে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান উইলসন মানাসে অবশ্য আশাবাদী যে, ২২ থেকে ২৬ জুনে বার্বাডোজে আইসিসি’র বার্ষিক সম্মেলনে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলোচনা হবে। আর তিনি বিশ্বাস করেন একটি সমাধানও হবে।

বিবৃতিতে মানাসে বলেন, ‘যদি সমস্য সমাধানে অনেক সময় ব্যয় হয় তাহলে জেডসি ও বিসিসিআই আলোচনা করে আগামী বছর সফরটি পিছিয়ে নিবে।’

আগামী সাত জুলাই জিম্বাবুয়ে সফরের কথা রয়েছে ভারতের। সিরিজে দু’দল তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.