ক্রীড়া প্রতিবেদক | ২১ জুন, ২০১৫
বাংলাদেশের সাথে সিরিজির প্রথম ম্যাচ হারার পর স্বাভাবিক কারণের ভারতীয় একাদশে পরিবর্তন প্রত্যাশিত ছিল। সেটাই হয়েছে। তবে একটি নয়, তিন তিনটি পরিবর্তন নিয়ে সিরিজে ফেরার লড়াইয়ে নেমেছেন ধোনীরা।
ব্যাটসম্যান আজাঙ্কা রাহানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন আম্বাতি রাইডু। প্রথম ম্যাচে ভারতীয় পেসারদের ব্যর্থতায় বাদ পড়েছেন উমেশ যাদব ও মোহিত শর্মা। তাদের জায়গা নিয়েছেন মিডিয়াম পেসার ধাওয়াল কুলকার্নি এবং বাঁহাতি স্পিনার আস্কার প্যাটেল।
তবে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। কাজেই আজও বাংলাদেশ এটাকে ৪ জন পেসার। সাথে সাকিব, নাসির, সাব্বির তো আছেনই। বাংলাদেশ দলে বাঁহাতি ব্যাটসম্যানদের ছড়াছড়ির মধ্যে ভারত খেলাচ্ছে ২জন বাঁহাতি স্পিনার। বিষয়টা কতটা কার্যকরি হবে তাদের জন্য সেটাই দেখার। অপরদিকে প্রথম ম্যাচে ভালো করলেও একই ধারা আজ অব্যাহত রাখার চ্যালেঞ্জ বাংলাদেশী বোলারদের সামনে।