Sylhet Today 24 PRINT

জাতীয় ক্যারাম দলে শাবিপ্রবির ২ শিক্ষার্থী

স্পোর্টস ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ জাতীয় ক্যারাম দলে ডাক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবির) এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিনা রবি দাস এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিতু চন্দ।

আগস্টে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিতব্য এক টুর্নামেন্টকে সামনে রেখে ৪ সদস্যের মহিলা ক্যারাম দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্যারাম ফেডারেশন। সেই দলে ডাক পেয়েছেন শাবিপ্রবি শিক্ষার্থী মিনা ও রিতু।

উল্লেখ্য, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস ক্যারামে চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবি মহিলা ক্যারাম দল। সেই দলের সদস্য ছিলেন এ দুজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.