Sylhet Today 24 PRINT

তাসকিনের রিকশায় গাড়ির ধাক্কা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৮

সড়ক দুর্ঘটনার শিকার হলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বেশ কিছুদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছেন তাসকিন। বর্তমানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এবার প্রাইভেটকারের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার হলেন তিনি।

শনিবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীতেই দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তার হাত-পায়ে খানিকটা ব্যথা, চামড়া ছিলে গেছে। এছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্ঘটনার ছবি দিয়ে এ তথ্য জানান তাসকিন নিজেই। ছবিতে দেখা যায় রিকশার একটি চাকা পুরোপুরি ভেঙে গেছে।

তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি এবং জনি আহাম্মেদ রিকশা করে যাচ্ছিলাম হঠাৎ একটা প্রাইভেট কার এসে মেরে দিল রিকশায়। জনিও পড়লো তার উপরে আমি পড়লাম ওর উপরে পড়ায় বেশি ব্যথা পাইনি। কয়দিন ধরেই হালকা পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি, সবগুলাই ফারা হিসাবেই ধরলাম। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছো এটা আমার বিশ্বাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.