Sylhet Today 24 PRINT

ইয়ং প্যাগাসাস ক্লাব ৭ উইকেটে জয়ী

মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ইয়ং প্যাগাসাস ক্লাব ৭ উইকেটে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরী হওয়ায় ওভার কার্টেল করে ৪০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়।

ইসমাইল স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৩২.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মনির ২৪ ও মাহিদ ২২ রান সংগ্রহ করেন। ইয়ং প্যাগাসাস ক্লাবের পক্ষে জাকির ৩, শিমু ও মাহিন ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ইয়ং প্যাগাসাস ক্লাব ২৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকির অপরাজিত ৪৩ ও আহাদ ২৩ রান সংগ্রহ করেন। ইসমাইল স্পোর্টিং ক্লাবের পক্ষে মাহবুব ও শাকিল ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন ইয়ং প্যাগাসাস ক্লাবের খেলোয়াড় জাকির।

সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার (৪ মে) মুখোমুখি হবে ইয়ং ভিক্টর ক্লাব ও জালালাবাদ ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.