Sylhet Today 24 PRINT

পিএসজিতে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক |  ০৬ মে, ২০১৮

মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন নেইমার। শনিবার প্যারিসে পৌঁছে ক্লাবের জিমে ঘাম ঝরিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলার।

ফেব্রুয়ারির শেষ দিকে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে তার ডান পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। ব্রাজিলের সাও পাওলোতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি।

মঙ্গলবার ফরাসি কাপের ফাইনালে লেস হারবিয়েরসের মুখোমুখি হবে উনাই এমেরির দল।

মঙ্গলবার পিএসজি জয় পেলে ফ্রান্সের ঘরোয়া তিন টুর্নামেন্টেই শিরোপা জিতে বিদায় নেবেন দলটির স্প্যানিশ কোচ উনাই এমেরি।

এরপর লিগ ওয়ানে আরও দুটি ম্যাচ রয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। ১২ মে রেনের পর ১৯ মে কঁর মুখোমুখি হবে পিএসজি।

এবার দেখার অপেক্ষা নেইমার মাঠে নামেন কিনা!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.