Sylhet Today 24 PRINT

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা

দলে প্রথমবারের মতো এলেন ইয়াসিন আরাফাত, বাদ পড়লেন জুবায়ের ও নাসির

ক্রীড়া প্রতিবেদক |  ০৮ মে, ২০১৮

আসছে জুলাইয়ে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আর এদলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ পেসার ইয়াসিন আরাফাত।

আছেন আকস্মিকভাবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ফেরা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও। তবে জায়গা হয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেন ও অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেনের।

মঙ্গলবার (৮ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে  ৩১ জনের দলের নাম দেয় বিসিবি। তাতে সবচেয়ে বড় চমক তরুণ পেসার ইয়াসিন আরাফাত। এবার ঢাকা প্রিমিয়ার লিগে লিস্ট-এ ম্যাচ ৮ উইকেট নিয়ে প্রথম আলোচনায় আসেন ইয়াসিন। পরে বিসিএলেও চমক দেখান ডানহাতি এই পেসার।

স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী ১৩ মে থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে অনুশীলন ক্যাম্প। ওই দিন সকাল পৌনে ৯টায় ফিটনেস ট্রেনার মারিও ভিল্লা ভারায়নের কাছে সবাইকে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.