Sylhet Today 24 PRINT

শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ৭ উইকেটে জয়ী

মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

স্পোর্টস ডেস্ক |  ১৫ মে, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব ৭ উইকেটে ইয়ং প্যাগাসাস ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) সকালে শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব টসে জিতে ইয়ং প্যাগাসাস ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

ইয়ং প্যাগাসাস ক্লাব ব্যাট করতে নেমে ২৭ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকির সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করেন। শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাবের পক্ষে জাকির ৬, সুজন ও মুক্তাদির ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব ৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মঈনুল ২০ ও নাসির ১৮ রান সংগ্রহ করেন। ইয়ং প্যাগাসাস ক্লাবের পক্ষে মোহন, জাকির ও সুমন ১টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাবের খেলোয়াড় জাকির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.