Sylhet Today 24 PRINT

আরেকটি বিশ্বরেকর্ডে মুস্তাফিজের নাম

ক্রীড়া প্রতিবেদক |  ২৪ জুন, ২০১৫

এর আগে ওয়ানডেতে ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের সর্বোচ্চ ১৩ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড ছিল। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন বাংলাদেশের বিস্ময় মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট নেয়ায় আজ এককভাবে এই রেকর্ডটি নিজের করে নেয়ার সুযোগ ছিল তাঁর।

২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে স্বাগতিক অস্ট্রেলিয়া। সেই সিরিজের ৩ ম্যাচে অংশ নিয়ে ১৩ উইকেট নেন। সেদিক থেকে কেবল ৩ ম্যাচ সিরিজে হিসাব করলে এটাই এককভাবে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড হিসেবে গন্য হবার কথা।
 
আজও ভারতীয় ব্যাটসম্যানদের অনেকবার ভুগিয়েছেন মুস্তাফিজ। অনেকগুলো ক্যাচ নো ম্যান্স ল্যান্ডে না পড়লে হয়ত ২টির বেশি উইকেট পেতেন। কিন্তু যা হয়েছে তাতেই বিশ্বরেকর্ডের অংশিদার হয়ে গেছেন তিনি। ১০ ওভার বল করে ৫৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.