Sylhet Today 24 PRINT

সর্বোচ্চ গোলদাতা হতে চান হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক |  ১৮ মে, ২০১৮

ক্লাব ফুটবলের গোলমেশিন গঞ্জালো হিগুয়েইনকে নিয়ে যতই সমালোচনা চলুক না কেন জুভেন্টাসের এ তারকা ফরোয়ার্ড আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে সর্বোচ্চ গোলদাতা হতে চান।

আর্জেন্টিনার একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা আর্জেন্টিনার ফুটবলাররা দেশের হয়ে সবসময় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আশা করি এবারের বিশ্বকাপে আমি সর্বোচ্চ গোলদাতা হতে পারব। দেশকে কিছু একটা দিতে চাই আমি।'

এসময় আর্জেন্টাইন স্টাইকার সমালোচকদের নিয়েও কথা বলেন। তিনি বলেন, কে তাকে কি বলে সমালোচনা করলো তাতে তার কিছু যায় আসে না। গায়ে মাখেন না তিনি এসব। তবে তার মা ভীষণ কষ্ট পান। ফুটবলে আসার বড় অনুপ্রেরণা তার মা উল্লেখ করে হিগুয়েইন বলেন, 'আমার মা চান আমি দেশের জন্য কিছু একটা জিতি।'

আর্জেন্টিনার সাবেক কোচ বাসিল বলেছিলেন, হিগুয়েইনকে আর্জেন্টিনা দল থেকে বাদ দিতে। তার মতে, মেসির প্রজন্মের সঙ্গে হিগুয়েইন বেমানান। এমনকি আর্জেন্টিনা ভক্তদের একটি বড় অংশ চান হিগুয়েইনকে বাদ দিয়েই হোক আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। তবে কোচ সাম্পাওলির দলে হিগুয়েইনের জায়গা নিয়ে কোন সন্দেহ নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.