Sylhet Today 24 PRINT

সেনেগালের ২৩ সদস্যের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক |  ১৮ মে, ২০১৮

২০০২ সালের বিশ্বকাপে প্রথমবারের মত অংশ নিয়েই বাজিমাত করেছিল সেনেগাল। এর ১৬ বছর পর পুনরায় বিশ্বকাপ ফুটবলে ফিরছে লিভারপুলের তারকা ফুটবলার সাদিও মানের দেশ সেনেগাল।

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেনেগালের কোচ আলিউ সিস।

মূলপর্বে মাঠে নামার আগে ৩১ মে লুক্সেমবার্গ এবং ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সেনেগাল। বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে সেনেগালের অন্য তিন প্রতিপক্ষ হলো কলম্বিয়া, জাপান এবং পোল্যান্ড।

সেনেগাল:
গোলরক্ষক: আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম দিয়াই।

ডিফেন্ডার: লামিন গাসামা, সালিউ সিস, কালিদু কোলিবালি, কারা বোদি, ইউসুফ সাবালি, সালিফ সানে, মুসা ওয়াগ।

মিডফিল্ডার: ইদ্রিসা গুইয়ে, চেইখো কোয়েত, আলফ্রেড দিয়াই, বাদো দিয়াই, চেইখ দোয়ে, ইসমাইলা সার।

ফরোয়ার্ড: কেইটা বালদে, মামে বিরাম দিউফ, মুসা কোনাতে, সাদিও মানে, এমবায়ে নিয়াং, দিয়াফ্রা সাখো, মুসা সো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.