Sylhet Today 24 PRINT

ম্যানইউকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক |  ২০ মে, ২০১৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

লন্ডনের ওয়েম্বলিতে শনিবার এফএ কাপ ফাইনালে এডেন হ্যাজার্ডের একমাত্র গোলে জিতেছে আন্তোনিও কোন্তের দল।

২২তম মিনিটে হ্যাজার্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় চেলসি। ডি-বক্সে বেলজিয়ামের এই ফরোয়ার্ডকেই ইউনাইটেড ডিফেন্ডার ফিল জোনস ফাউল করলে পেনাল্টিটি পায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতায় এই নিয়ে অষ্টমবার চ্যাম্পিয়ন হলো চেলসি। স্পর্শ করল শিরোপা জয়ীদের তালিকায় তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারকে।

সর্বাধিক ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.