Sylhet Today 24 PRINT

ব্রাজিলের কার কত নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক |  ০২ জুন, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল দলের খেলোয়াড়দের জার্সি নম্বর নির্ধারণ হয়ে গেছে।

ক্লাব ফুটবলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমারের জন্যে দশ নম্বর জার্সি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

জেসুস ব্রাজিলের প্রথম একাদশে খেলবেন না ফিরমিনো এটা নিয়ে প্রশ্ন ছিল। জেসুসের শুরুর একাদশে খেলা অবশ্য মোটামুটি নিশ্চিতই ছিল। এবার তিনি বিশ্বকাপের নাম্বার নাইন হচ্ছেন তা ঠিক হয়ে গেছে।

গোলরক্ষক আলিসন এক নম্বর জার্সি পরবেন। আর থিয়াগো সিলভা ফিরে পেয়েছেন তার দুই নম্বর জার্সিটা।

জার্সি নম্বরের ক্রম অনুযায়ী নাম:

১. আলিসন ২. থিয়াগো সিলভা ৩. মিরান্দা

৪. জেরোমেল ৫. কাসেমিরো ৬. ফিলিপে লুইস

৭. ডগলাস কস্তা ৮. রেনাতো আগুস্তো ৯. গ্যাবিয়েল জেসুস

১০. নেইমার ১১. কৌতিনহো ১২. মার্সেলো

১৩. মারকুইনস ১৪. দানিলো ১৫. পাউলিনহো

১৬. ক্যাসিও ১৭. ফার্নান্দিনহো ১৮. ফ্রেড

১৯. উইলিয়াম ২০. ফিরমিনো ২১. তাইসন

২২. ফাগনার ২৩. এদেরসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.