Sylhet Today 24 PRINT

দাপুটে ফুটবল খেলেও স্পেনের ড্র

স্পোর্টস ডেস্ক |  ০৪ জুন, ২০১৮

ভিয়ারিয়ালের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে স্পেন। শুরুতে গোলও পেলেও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলকে।

সুইজারল্যান্ডের গোলরক্ষকের দৃঢ়তায় দ্বিতীয় মিনিটে গোলবঞ্চিত হয় স্পেন। এরপর ২১ তম মিনিটেও দিয়াগো কস্তার পাস থেকে সুইজারল্যান্ডের জালে বল পাঠাতে ব্যর্থ হন সিলভা। ২৫ তম মিনিটে আবারও সুযোগ হারান সিলভা। এবার অবশ্য আলবার শট তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে হেড দিতে ব্যর্থ হন তিনি।

তবে স্পেনকে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ২৯তম মিনিটে সিলভার শট থেকে ডিফেন্ডার অড্রিওজোলার গোল থেকে এগিয়ে যায় স্প্যানিয়ার্ডরা। প্রথমার্ধে এরপর বেশ কয়েকবার চেষ্টা করে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। স্পেনও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধের এসে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ৬২তম মিনিটে রিকার্ডো রদ্রিগেজের পা থেকে বল সহজেই স্পেনের জালে জড়ালে ১-১ গোলে সমতায় ফেরে সুইসরা।

ম্যাচের ৬৫ ভাগ সময়ে নিজেদের পায়ে বল রেখেও আক্রমণভাগের ব্যর্থতায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্পেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.