স্পোর্টস ডেস্ক | ০৫ জুন, ২০১৮
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সার্জিও রামোসের সঙ্গে সংঘর্ষে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে যাওয়া মোহাম্মদ সালাহকে নিয়েই চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর।
২৫ বছর বয়সী সালাহ ২৬ তারিখে কাঁধের ইনজুরিতে পড়েন। তারপর থেকে সেবা শুশ্রূষা চলছিল তার। মিশরের ফিজিওর মতে তিন সপ্তাহের ভেতরেই মাঠে ফেরার কথা রয়েছে সালাহর।
বর্তমানে স্পেনের ভ্যালেন্সিয়াতে মিশর দল ক্যাম্প গড়লেও মূলত দলের সঙ্গে যোগ দিবেন ৯ জুন।
উরুগুয়ের বিপক্ষে ১৫ই জুন ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে মিশরের। ১৯ জুন স্বাগতিক রাশিয়া এবং ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে লড়াই করবে আফ্রিকান দেশটি।
মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক : এসাম এল হাদারি, মোহামেদ এল শেনাউই, শেরিফ একরামি।
ডিফেন্ডার : আহমেদ ফাতহি, সা’দ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামদি, মোহামেদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, আলি গাবর, আহমেদ এল মোহাম্মদি, ওমর গাবের।
মিডফিল্ডার : তারেক হামেদ, শিকাবালা, আব্দাল্লাহ সাঈদ, সাম মুরসি, মোহামেদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সোবহি, মাহমুদ হাসান, আমর ওয়ারাদা।
ফরোয়ার্ড : মারওয়ান মোহসেন, মোহাম্মদ সালাহ।