Sylhet Today 24 PRINT

শুরুতেই অ্যাওয়ে জার্সি মেসিদের

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুন, ২০১৮

দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল প্রথম ম্যাচে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইসল্যান্ড ফুটবল দল তাদের অফিসিয়াল আইডিতে জানায়, আর্জেন্টিনার বিপক্ষে তারা সাদা জার্সি পরে মাঠে নামবে। ফলে আর্জেন্টিনার হোম জার্সি আকাশী-সাদার সঙ্গে মাঠে অনেকটাই মিলে যাবে আইসল্যান্ডের জার্সি। এ কারণেই এই ম্যাচেই আর্জেন্টিনা তাদের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে।

বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সিতে মাঠে নামার ইতিহাস খুব সুখের নয়। ২০০২ সালে একবারই উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে মাঠে নেমেছিল। সেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আলবিসেলস্তাদের।

এছাড়াও ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে মাঠে নেমে পরাজিত হয় দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.