Sylhet Today 24 PRINT

বাংলাদেশ দলের নতুন কোচ স্টিভ রোডস

ক্রীড়া প্রতিবেদক |  ০৭ জুন, ২০১৮

চণ্ডিকা হাথুরুসিংহে দলের দায়িত্ব ছাড়ার পর অনেক দিন ধরেই হেড কোচ ছাড়া চলছে বাংলাদেশ। তবে অবশেষে টাইগারদের নতুন হেড কোচ হচ্ছেন স্টিভ রোডস। বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।

তিনি জানান, আগামী ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সাথে চুক্তি করা হয়েছে। ঈদের পরপরই তিনি বাংলাদেশ দলের সাথে যোগ দিচ্ছে।

পাপন জানান, অভিজ্ঞতার পাশাপাশি আরও একটি বিষয়ে তার প্রতি বিসিবিকে আগ্রহী করেছে। আর তা হলো বিশ্বকাপের কন্ডিশন। যেহেতু  আসন্ন বিশ্বকাপটি ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে, তাই এই ইংলিশকেই প্রাধান্য দেয়া হয়েছে।

স্টিভ রোডস জানান, দায়িত্ব নিয়েই কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে তাকে। সামনেই ২০১৯ বিশ্বকাপ, ক্রিকেটের সবচেয়ে বড় আসর নিয়ে কাজে লেগে পড়তে হবে তাকে।

তিনি বলেন, মাশরাফি-সাকিবদের দায়িত্ব নেওয়ার পর এটাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবশ্য চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত রোডস, ‘সামনেই ২০১৯ বিশ্বকাপ। যেহেতু ইংল্যান্ডের কন্ডিশন সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে, তাই দলকে সেভাবেই তৈরি করতে চাইব।

ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলে ছিটকে পড়ায় রোডস ২০০৫ সালের মে মাসে কোচ হিসেবে ওরচেস্টারশায়ারে যোগদান করেন। এর পর ২০০৬-২০১৭ সাল পর্যন্ত ক্লাবের ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.