Sylhet Today 24 PRINT

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ শতাংশ, আর্জেন্টিনার ৮

স্পোর্টস ডেস্ক |  ০৮ জুন, ২০১৮

ব্রাজিল ষষ্ঠ এবং আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে রাশিয়া বিশ্বকাপে অংশ নিচ্ছে।

বিশ্বকাপের ২১তম আসর হচ্ছে ৩২ দল নিয়ে। ১৪ জুন টুর্নামেন্টের পর্দা উঠবে।  ৩১ দিনের এ আসর শেষ হবে ১৫ জুলাই। এ পর্যন্ত বিশ্বকাপের ২০টি আসরের শিরোপা জিতেছে ৮টি দেশ।

এর মধ্যে ব্রাজিল একাই বিশ্বকাপ জিতেছে পাঁচবার।  বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি জিতেছে চারবার।  তাদের সাথে আছে ইতালিও।  ইতালি চারবার বিশ্বকাপ জিতলেও এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়েছে।  আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে দুবার।

রাশিয়া বিশ্বকাপে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সুযোগ ব্রাজিলের। আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে। কিন্তু তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু? উত্তর খুঁজেছে স্পোর্টস ডাটা কোম্পানি গ্রেসনোট।

এক মিলিয়ন মানুষের ভোটাভুটিতে গ্রেসনোট বিশ্বকাপের ফেভারিট দল বের করেছে। যাতে সর্বোচ্চ ২১ শতাংশ ভোট পেয়েছে ব্রাজিল। ২১ শতাংশ মানুষ মনে করছেন ব্রাজিল রাশিয়া বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট জিতবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.