Sylhet Today 24 PRINT

‘আপনাদের মত ফ্যান আমার দরকার নাই’: বাজে মন্তব্যকারীদের নাসির হোসেন

সিলেটটুডে ওয়েব ডেস্ক  |  ২৭ জুন, ২০১৫

ভারতের সাথে সিরিজ শেষ করে ছোট বোনকে নিয়ে রংপুরে ফেরার পথে সেলফি তোলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোষ্ট করে নাসির হোসেন লিখেছিলেন- "ছোট বোনকে নিয়ে বাড়ি (রংপুর) যাচ্ছি"।
তবে ভাইবোনের আনন্দমাখা চমৎকার সেই পোষ্ট নিয়ে নোংরামিতে মেতে উঠেন এক দল লোক। তারা নাসিরের বোনকে উদ্দেশ্য করে নানা অশ্লিল ও কটূ মন্তব্য করতে থাকেন। সেই ছবি নিয়ে ট্রল করে ফান পোষ্ট করতে থাকেন 'অসুস্থ' মানসিকতার একদল লোক।

এসব দেখে হতাশ, ক্ষুব্ধ হয়ে সেই পোষ্টটি রিমুভ করে দিয়েছেন নাসির হোসেন। নতুন একটি পোষ্টে জাতীয় এই তারকা লিখেছেন-  

"আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম এখন খুশিতো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ধন্যবাদ।"

সম্প্রতি ভারতের সাথে সিরিজ জয়ের অন্যতম নায়ক নাসিরের সাথে এমন আচরনের ক্ষুব্ধ হয়েছেন তাঁর ভক্তরাও ।

শিবলী হাসান লিখেছেন -  "লজ্জিত। এর থেকে বেশি বলার কিছু নাই। এই বাংলাদেশ কিছু অসভ্য বর্বর কুলাঙ্গার জন্ম দিয়েছে যারা ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্ককেও খুব বাজেভাবে বিশ্লেষিত করে। নাসির ভাই, আবারো বলছি আমরা আপনাদের ভালোবাসি কেননা আপনারা আমাদের মাথা বিশ্ব দরবারে উঁচু করেছেন। জয় বাংলা"

আলিম আল রাজী লিখেছেন - "ঐ অসুস্থ পশুগুলো দেখতে মানুষের মতোই। এটা আমাদের জন্য লজ্জ্বার অনেক। যারা এখনো ওদের মতো পশু হয়ে যায়নি আমি তাদের সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী প্রিয় নাসির। আপনার নিকট, আপনার বোনের নিকটও।"

পঙ্কজ দত্ত নামে একজন লিখেছেন  "আপনার সাহসী প্রতিবাদী মন্তব্য দেখে খুব ভাল্লাগছে। আমাদের দেশের যুব সমাজ কুরুচি সম্পন্ন মন্তব্য করতে বেশি পছন্দ করে, এগুলি তাদের পরিবার থেকেই শেখা। এরা ভাই বোনের সম্পর্ক নিয়েও খারাপ মন্তব্য করতে দ্বিধা বোধ করে না। তবে পোস্ট মুছে দেওয়া ঠিক হয় নাই। অন্যায়ের কাছে মাথা নত করা ঠিক না। #Nasir Hossain"

মেহেদী হাসান নামে আরেক ভক্ত লিখেছেন " নাসির ভাই, কষ্ট পাবেন না। আপনি কমেন্ট মডারেট করা শুরু করেন আর বাজে কমেন্টকারিদের সরাসরি ব্লক করা শুরু করেন। মন খারাপ করবেন না। রাগ জমিয়ে রাখেন, সাউথ আফ্রিকার উপরে রাগ ঝাড়বেন। সাউথ আফ্রিকা সিরিজে আপনার বোলিং আর ব্যাটিং আরো জ্বলে উঠবে, আবারও "দ্য ফিনিশার নাসির" কে আমরা দেখবো বলে অপেক্ষায় আছি। শুভকামনা"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.